নিশ্চিত ব্লগ বাংলাদেশের অনলাইন দোকানদারদের জন্য — যাঁরা ফেসবুক পেজ বা নিজের ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করেন। আমরা নিজেরাও একটা অনলাইন দোকান চালাই (আমদানি হাব), আর নিশ্চিত দিয়ে অনেক দোকানের অর্ডার, কুরিয়ার আর কনফার্মেশনের কাজ হয়। এই ব্লগে সেই কাজ থেকে শেখা কথাগুলোই লিখি।
তথ্য কোথা থেকে আসে
- চার্জ, নিয়ম, সময়: কুরিয়ার, পেমেন্ট আর বিজ্ঞাপনের কোম্পানির নিজের পাতা বা প্যানেল থেকে। প্রতিটা সংখ্যার পাশে বা লেখার শেষে লেখা থাকে কোন পাতা থেকে, কবে দেখা।
- "আমাদের দোকানে যা দেখেছি": আমাদের নিজের দোকানের অর্ডার থেকে, মোট হিসেবে, সময় আর সংখ্যাসহ। কোনো কাস্টমারের নাম, নম্বর বা ঠিকানা কখনো প্রকাশ করি না।
- অন্য দোকানের তথ্য: কোনো দোকানের নাম বা তথ্য তাদের অনুমতি ছাড়া লিখি না। নিশ্চিতের সব দোকান মিলিয়ে কোনো হিসাব দিলে, শুধু মোট সংখ্যা — কারো পরিচয় ছাড়া।
AI কীভাবে ব্যবহার হয়
লেখার খসড়া বানাতে আর তথ্য মেলাতে আমরা AI ব্যবহার করি। প্রতিটা চার্জ, নিয়ম আর নিশ্চিতের ফিচারের কথা মূল উৎসের সাথে মিলিয়ে দেখা হয় — কোম্পানির নিজের পাতা, নিশ্চিতের নিজের পাতা বা আমাদের দোকানের হিসাব। যে তথ্য মেলানো যায়নি, সেটা লেখায় রাখি না। লেখার দায় নিশ্চিত টিমের। ছবিতে যেখানে নিশ্চিতের স্ক্রিন দেখানো হয়, সেগুলো আসল অ্যাপের স্ক্রিনশট; কাস্টমারের তথ্য ঝাপসা করা।
নিশ্চিতের কথা কতটা থাকে
প্রতিটা লেখার মূল কাজ পাঠকের প্রশ্নের উত্তর দেওয়া — নিশ্চিত ব্যবহার না করলেও যেন কাজে লাগে। যেখানে স্বাভাবিক, সেখানে নিশ্চিতে কাজটা কীভাবে হয় তা বলি, আর শেষে একটা প্রাসঙ্গিক লিংক থাকে। অন্য কোম্পানি বা প্লাগিনের তুলনা করলে ন্যায্যভাবে করি — নাম নিয়ে, কিন্তু কারো বদনাম না করে।
যা কখনো করি না
- বানানো রিভিউ, বানানো লেখক বা বানানো সংখ্যা।
- শুধু তারিখ বদলে "আপডেটেড" দেখানো — লেখা বদলালে তবেই তারিখ বদলায়।
- টাকা নিয়ে লিংক বা লেখা।
ভুল পেলে
চার্জ আর নিয়ম বদলায়। কোনো লেখায় পুরনো বা ভুল তথ্য পেলে আমাদের জানান — WhatsApp +880 1977-141107 বা কল ০৯৬৩৯-৩৩৩৩২২। যাচাই করে লেখাটা ঠিক করি, আর বড় বদল হলে লেখায় সেটা উল্লেখ করি।
নিশ্চিত — Flow Sleek LLC-এর একটি প্রোডাক্ট।