সর্বশেষ হালনাগাদ ৩১ আগস্ট ২০২৬
প্রাইভেসি পলিসি
নিশ্চিত কী কী তথ্য নেয়, কেন নেয়, আর কোথায় রাখে — পুরোটা নিচে। সংক্ষেপে: আপনার দোকানের অর্ডারের তথ্য আপনার নিজের সার্ভারেই থাকে, আমাদের কাছে আসে না।
আপনার অর্ডারের তথ্য আমাদের কাছে আসে না
নিশ্চিত একটা WordPress প্লাগিন। কাস্টমারের নাম, ফোন, ঠিকানা, অর্ডার — সব আপনার নিজের হোস্টিংয়ের ডেটাবেজে থাকে, ঠিক যেমন WooCommerce-এ থাকত। আমরা সেটা পড়ি না, কপি করি না, আর আমাদের সার্ভারে জমা হয় না।
অ্যাপ আর প্লাগিনের মধ্যে যোগাযোগ সরাসরি আপনার সাইটের সাথে — মাঝখানে আমরা নেই।
এই ওয়েবসাইট যা নেয়
অর্ডার ফর্মে আপনি যা লেখেন: নাম, WhatsApp নম্বর, ইমেইল আর যে ডোমেইনে লাইসেন্স বসবে। এগুলো লাইসেন্স তৈরি করতে, আপনাকে কী পাঠাতে আর সাপোর্ট দিতে লাগে।
পেমেন্টের সময় কার্ড বা বিকাশের তথ্য সরাসরি SSLCommerz-এ যায়। আমরা কার্ড নম্বর দেখি না, রাখি না।
সার্ভারের সাধারণ লগ — কোন পাতা কখন খোলা হলো। এতে কারও পরিচয় থাকে না।
কুকি আর বিজ্ঞাপনের মাপজোখ
এই ওয়েবসাইটে Meta-র (Facebook) একটা মাপার কোড বসানো আছে — কোন পাতা কতজন দেখলেন, আর বিজ্ঞাপন দেখে আসা কেউ শেষ পর্যন্ত ট্রায়াল নিলেন বা কিনলেন কি না, সেটা বোঝার জন্য। এটা শুধু এই ওয়েবসাইটের কথা; আপনার দোকানের অর্ডারের তথ্যের সাথে এর কোনো সম্পর্ক নেই, সেটা আপনার নিজের সার্ভারেই থাকে।
এর জন্য আপনার ব্রাউজারে কুকি বসে। ব্রাউজারের সেটিংস থেকে কুকি বন্ধ করলে সাইট আগের মতোই চলবে, শুধু আমরা গুনতে পারব না।
ব্রাউজারের পাশাপাশি আমাদের সার্ভার থেকেও Meta-কে জানানো হয় যে একটা ট্রায়াল চাওয়া হয়েছে বা একটা পেমেন্ট সম্পন্ন হয়েছে। কারণ পেমেন্টের সময় আপনি অন্য সাইটে চলে যান আর ফিরে আসেন — মাঝপথে ব্রাউজারের হিসাবটা হারিয়ে যায়, সার্ভারেরটা যায় না।
তাতে যা যা যায়: আপনার নাম, ফোন নম্বর আর ইমেইল — তিনটিই শুধু হ্যাশ করা অবস্থায়, একমুখী, ফিরিয়ে পড়া যায় না। সাথে যায় আপনার IP ঠিকানা আর ব্রাউজারের পরিচয়, যেগুলো হ্যাশ করা যায় না, আর কোন প্ল্যান কত টাকায় নেওয়া হলো।
যা যায় না: **আপনার নিজের দোকানের ডোমেইন নামটা Meta-কে পাঠানো হয় না।** সেটা আপনার ব্যবসার পরিচয়, বিজ্ঞাপন মাপার জন্য ওটার কোনো দরকার নেই। লাইসেন্স কী, পাসওয়ার্ড বা পেমেন্টের তথ্যও যায় না।
Facebook-এর Ad Preferences থেকে আপনি নিজেই এই মেলানো বন্ধ করে দিতে পারেন।
পুশ নোটিফিকেশনে কী যায়
অ্যাপে নতুন অর্ডারের নোটিফিকেশনে শুধু অর্ডার নম্বর আর টাকার অঙ্ক যায় — কাস্টমারের নাম, ফোন বা ঠিকানা যায় না। এটা ইচ্ছে করেই, কারণ নোটিফিকেশন লক-স্ক্রিনে দেখা যায়।
তৃতীয় পক্ষ
SSLCommerz — পেমেন্ট নেয়।
কুরিয়ার (Steadfast এবং পরে অন্যরা) — পার্সেল বুক করতে আপনি নিজে যে তথ্য পাঠান।
SMS গেটওয়ে — আপনি যে SMS পাঠান, তার নম্বর আর লেখা।
Google Firebase — পুশ নোটিফিকেশন পৌঁছে দিতে।
Meta (Facebook) — এই ওয়েবসাইটের বিজ্ঞাপন মাপতে। উপরে "কুকি আর বিজ্ঞাপনের মাপজোখ" দেখুন।
কতদিন রাখা হয়
লাইসেন্স আর পেমেন্টের রেকর্ড হিসাবের প্রয়োজনে রাখা হয়। সাপোর্টের কথোপকথন কাজ শেষ হওয়ার পর মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
অ্যাকাউন্ট আর তার তথ্য মুছে ফেলতে চাইলে WhatsApp-এ বা ইমেইলে বললেই হবে।
যোগাযোগ
যেকোনো প্রশ্নে WhatsApp +8801977141107 অথবা anik@hostthewebsite.com।