মূল অংশে যান
আর্লি বার্ড সব প্ল্যানে কম দাম — ৳৫০০ ৳২৫০/ মাস থেকে, সাইটের সেটআপ ফ্রি, শুধু ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আর ৪ দিন প্ল্যান দেখুন

নিজের ওয়েবসাইট বা শুধু ম্যানেজার · একই অ্যাপ · কিছু ইনস্টল নেই

নিজের ওয়েবসাইট বানান, নাকি শুধু অর্ডার সামলাবেন — দুটোই এক ক্লাউডে।

চাইলে ক্লাউডেই দোকানের ওয়েবসাইট — তৈরি থিম, ল্যান্ডিং পেজ, নিজের ডোমেইন — সাইটের অর্ডার সোজা ডেস্কে। আর ওয়েবসাইট না চাইলে ফেসবুক, WhatsApp বা কলের অর্ডার হাতে তুলুন। AI কলে অটো কনফার্ম, ফ্রড চেক, চার কুরিয়ারে বুকিং, SMS, লেবেল, লাভের হিসাব — সব nishchitbd.com-এ, আর ফোনের অ্যাপে।

  • কিছু ইনস্টল নেই
  • পুরোটা বাংলায়
  • WhatsApp-এ সাপোর্ট

৭ দিন, যত খুশি অর্ডার ৳৯৯-তে। পেমেন্ট হলেই দোকান তৈরি, লগইন আপনার নম্বরে SMS।

৳২৫০/ মাস থেকে · হোস্টিং, ব্যাকআপ আর আপডেট ধরা · Android অ্যাপ সহ

অর্ডার, নাম বা ফোন… স
১২৪নতুন অর্ডার
৯৮কনফার্ম
৭২কুরিয়ারে
৬ফেরত
সাম্প্রতিক অর্ডারসব অর্ডার দেখুন →
অর্ডারকাস্টমারস্ট্যাটাসকুরিয়ার
#১০৭৯৮রহিম উদ্দিননতুনPathao
#১০৭৯৭সুমাইয়া আক্তারকনফার্মSteadfast
#১০৭৯৬মো. শরীফকুরিয়ারেRedX
#১০৭৯৫আব্দুল্লাহ এ. এম.ফেরতCarryBee

আঁকা নমুনা — নাম আর সংখ্যা বানানো। আসল ডেস্ক আর অ্যাপের ছবি নিচে।

যেসব কুরিয়ারে সরাসরি বুকিং
  • Steadfast
  • Pathao Courier
  • REDX
  • CarryBee
কোনটা আপনার?

নিশ্চিত দুই রূপে আসে। তফাত একটাই।

একই ফিচার, একই অ্যাপ। যেটা বদলায়: দোকানটা কোথায় থাকে, অর্ডার কোথা থেকে আসে — আর ক্লাউডে নিজের ওয়েবসাইটও বানানো যায়, কোডিং ছাড়াই।

নিশ্চিত প্লাগিন

ওয়েবসাইট আছে, WooCommerce-এ
  • সাইটে প্লাগিন বসান — সাথে একই Android অ্যাপ
  • চেকআউটের অর্ডার নিজে নিজে ডেস্কে আসে, ফোনে পুশ
  • সব তথ্য আপনার নিজের হোস্টিংয়েই থাকে
প্লাগিন সম্পর্কে →
৳৪৯০ / মাস থেকে প্লাগিনের দাম
আপনি এই পাতায়

নিশ্চিত ক্লাউড

ওয়েবসাইট নেই — বানাতে চান, বা লাগবে না
  • লগইন করেই চালু
  • চাইলে ক্লাউডেই নিজের ওয়েবসাইট বানান — থিম, ল্যান্ডিং পেজ, নিজের ডোমেইন
  • নয়তো শুধু অর্ডার ম্যানেজার নিয়ে ফেসবুক-WhatsApp-এর অর্ডার হাতে তুলুন
  • একই Android অ্যাপ, একই ফিচার
ক্লাউডের দাম →
৳২৫০ / মাস থেকে ৳৯৯-এ ট্রায়াল
ফোনে আসা অর্ডার

মেসেজটা পেস্ট করুন, ফর্ম নিজেই ভরে যাবে

ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার আসে মেসেঞ্জারে বা কলে — নাম, নম্বর আর ঠিকানা একসাথে এক প্যারায়। সেটা কপি করে বসিয়ে দিন; কোনটা নাম, কোনটা নম্বর, কোনটা ঠিকানা — অ্যাপ নিজেই ভাগ করে নেয়। পণ্য যোগ করলেই অর্ডার।

নাম: রফিকুল ইসলাম
ফোন: ০১৮১২ ৩৪ ৫৬ ৭৮
ঠিকানা: মৌচাক, ঢাকা
প্রোডাক্ট: লন্ড্রি বাস্কেট ৬০L ১ পিস, কালো রঙ

১০:২৪
অর্ডার তথ্য (নিজে থেকে ভরা) নামরফিকুল ইসলাম ফোন০১৮১২ ৩৪ ৫৬ ৭৮ ঠিকানামৌচাক, ঢাকা পণ্যলন্ড্রি বাস্কেট ৬০L (কালো) · ১ পিস অর্ডার তৈরি করুন

আঁকা নমুনা — নাম আর নম্বর বানানো।

  • নম্বর বসানোর সাথে সাথেই পাশে ডেলিভারি রেকর্ড — কয়টা নিয়েছে, কয়টা ফেরত দিয়েছে
  • ঠিকানা থেকে জোন নিজে থেকে, কুরিয়ারের চার্জ সহ
  • কনফার্ম করার SMS বা WhatsApp টেমপ্লেট এক চাপে, অর্ডার নম্বর আর টাকা বসানো
  • ইমেইল বা অ্যাকাউন্ট চায় না — কলের সময় ওসব চাইলে কল লম্বা হয়
নিশ্চিত অ্যাপে নতুন অর্ডার — কাস্টমারের মেসেজ পেস্ট করলে নাম, নম্বর আর ঠিকানা নিজে থেকে বসে যায়
আসল অ্যাপের স্ক্রিন
যা যা পাবেন

প্লাগিনে যা আছে, সবই। আর একটা জিনিস বেশি।

একই কোড, একই ডেস্ক। বাড়তি যেটা — সব দোকান মিলে ফ্রড চেক, যেটা আলাদা আলাদা সাইটে কখনো সম্ভব ছিল না।

AI অটো-কল কনফার্মেশন

নতুন অর্ডার এলেই এক মিনিটের মধ্যে কাস্টমারকে আপনার দোকানের নামে অটো কল। ১ চাপলে অর্ডার নিজে থেকেই কনফার্ম, ২ চাপলে আপনার সাথে কথা; না ধরলে আবার কল। অ্যাড-অন, প্যাকেজ পরে ড্যাশবোর্ড থেকে: Pay as you go — মাসিক ফি নেই, প্রতি মিনিট ৳১.৯৯; Starter ৳৩৯০/মাস (৫০ মিনিট ফ্রি); Business ৳৬৯০/মাস (১০০ মিনিট ফ্রি)। শুধু ধরলে, না ধরলে ৳০ — কল ব্যালেন্স থেকে।

অর্ডার ডেস্ক

স্ট্যাটাস ধরে ট্যাব, ইনলাইন এডিট, বাল্ক অ্যাকশন, স্টাফকে অ্যাসাইন। যে অর্ডার এক ধাপে বেশিক্ষণ আটকে আছে সেটা নিজে থেকেই চোখে পড়ে। ঠিকানা পড়ে ডেলিভারি জোনটাও নিজেই বসে।

নিজের ওয়েবসাইট (চাইলে)

ক্লাউডেই দোকানের ওয়েবসাইট বানান — তৈরি থিম বেছে নিন, ল্যান্ডিং পেজ সাজান (অর্ডার ফর্ম পেজেই), নিজের ডোমেইন যুক্ত করুন। সাইটের অর্ডার সোজা এই ডেস্কেই আসে — কোনো প্লাগিন, কোনো আলাদা হোস্টিং নয়। সাইট না চাইলে শুধু ম্যানেজারও নেওয়া যায়।

ফ্রড চেক — সব দোকান মিলে

নম্বর বসাতেই কুরিয়ার-ওয়াইজ ডেলিভারি রেকর্ড আর ব্ল্যাকলিস্ট। আর যেটা প্লাগিনে কখনো সম্ভব ছিল না: এই সার্ভারের অন্য দোকানগুলো যে নম্বর থেকে পার্সেল ফেরত পেয়েছে, সেটাও জানা যায় — আপনি চাইলে তবেই, শুধু সংখ্যা ভাগ হয়, নাম-ঠিকানা নয়।

চার কুরিয়ার, এক ক্লিকে

Steadfast, Pathao, RedX, CarryBee। অর্ডার বেছে বুকিং, কনসাইনমেন্ট নম্বর নিজে বসে, কুরিয়ারের স্ট্যাটাস নিজে থেকেই অর্ডারে ফিরে আসে। ফোন থেকেও।

SMS, পুশ আর Telegram

কনফার্ম, অ্যাডভান্স চাওয়া, কুরিয়ারে গেছে — টেমপ্লেট থেকে, অর্ডারের গায়ে লগ সহ। মাসে ১০টি SMS ফ্রি, বেশি লাগলে Push SMS-এর ব্যালেন্স। নতুন অর্ডারে ফোনে পুশ, আর মালিকের Telegram-এ দিনের অ্যালার্ট।

পণ্য আর স্টক

পণ্য, দাম, ছবি। স্টকের লেজার — কী ঢুকল, কী গেল, কোথায় আটকে আছে। কম স্টকের অ্যালার্ট, নব্বই দিন না-চলা পণ্যের তালিকা, আর পণ্য ধরে লাভ।

লেবেল, ইনভয়েস, পিকিং শিট

বারকোড লেবেল আর ইনভয়েস প্রিন্ট। গুদামে নেওয়ার পিকিং শিট — কোন পণ্য কয়টা, কয়টা অর্ডারে।

রিপোর্ট

দিন, মাস আর কুরিয়ার ধরে: কয়টা ডেলিভারড, কয়টা ফেরত, টাকা কোথায় গেল। লেজার থেকে গোনা, হাতে লেখা নয়।

স্টাফ, রোল ধরে

কনফার্মার, প্যাকার, ডিসপ্যাচার, ম্যানেজার — যার যে কাজ, সে সেটুকুই দেখে। মডারেটর শুধু নিজের তোলা অর্ডার। স্টাফ যত খুশি, বাড়তি টাকা নেই।

Meta Conversions API

ডেলিভারি হলে তবেই Meta-কে "Purchase", সার্ভার থেকে। ফেক অর্ডার দেখে অ্যাড শিখবে না।

আপনার তথ্য, আপনার হাতে

সেটিংস থেকে পুরো দোকান এক ফাইলে নামান — অর্ডার, কাস্টমার, পণ্য। প্রতি রাতে ব্যাকআপ, আর চাইলে যেকোনো দিন চলে যেতে পারেন।

নিশ্চিত ক্লাউডের অর্ডার ডেস্ক ব্রাউজারে — স্ট্যাটাস ট্যাব, অর্ডারের সারি, প্রতি সারিতে ফ্রড চেক আর কুরিয়ারে পাঠানোর বোতাম

একই ডেস্ক, একই অ্যাপ — শুধু আপনার সাইটে নয়, আমাদের সার্ভারে। কাস্টমারের তথ্য ঝাপসা করা।

০ইনস্টল, হোস্টিং বা ডোমেইন — কিছুই কিনতে হয় না
৪টিকুরিয়ার — Steadfast, Pathao, RedX, CarryBee
একইAndroid অ্যাপ — প্লাগিনের অ্যাপটাই, নতুন কিছু শেখার নেই
প্রতি রাতেব্যাকআপ — রবিবারে খুলে যাচাই করা
নতুন · AI অটো-কল

অর্ডার এলেই কাস্টমারকে কল — ১ চাপলেই কনফার্ম

নতুন অর্ডার এলে নিশ্চিত নিজেই এক মিনিটের মধ্যে কাস্টমারকে ফোন করে, আপনার দোকানের নামে। কাস্টমার ১ চাপলে অর্ডার নিজে থেকেই কনফার্ম হয়ে যায়, ২ চাপলে আপনার সাথে কথা বলেন। কেউ ধরল না? আবার কল যায়। পার্সেল পাঠানোর আগেই জানুন, কে সত্যি নেবে।

  • প্রতিটা নতুন অর্ডারে অটো কল — আপনাকে বা স্টাফকে ফোন তুলতে হয় না
  • ১ চাপলে অর্ডার Confirmed, ইতিহাসে লেখা থাকে «AI Call-এ কাস্টমার কনফার্ম করেছেন»
  • ধরেনি? দুই মিনিট পর পর তিনবার আবার কল, তারপর আপনার তালিকায় ওঠে
  • আপনার দোকানের নামে গ্রিটিং — রেকর্ড করে চালু করে দিই আমরাই
  • কখন কল যাবে, আর কখন ২ চাপলে কল আপনার কাছে আসবে — সময় আপনার ঠিক করা

একটা ফেরতে কুরিয়ার চার্জ আর প্যাকিং মিলিয়ে ৳১০০-র মতো যায়। মাসে ৩০০ অর্ডারে AI কলের পুরো খরচ প্রায় ৳৫৯৭ — মানে মাসে ৬টা ফেরত ঠেকালেই উঠে আসে।

খরচ: Pay as you go-তে মাসিক ফি নেই, প্রতি মিনিট ৳১.৯৯; বা Starter মাসে ৳৩৯০-এ ৫০ মিনিট ফ্রি — শুধু কাস্টমার ধরলে, না ধরলে ৳০। প্যাকেজ পরে ড্যাশবোর্ড থেকে বেছে নেবেন। তিনটা প্যাকেজ দেখুন

আজকের অর্ডার · AI কল নমুনা ডেস্কে যেমন দেখায়
অর্ডারকাস্টমারটাকাAI কল
#১০৪২রাকিব হাসান৳১,২৫০AI Call-এ কনফার্ম⋮
#১০৪১সুমাইয়া আক্তার৳৮৯০কল যাচ্ছে…⋮
#১০৪০তানভীর আহমেদ৳২,১০০আবার কল হবে…⋮
#১০৩৯মিম রহমান৳৬৫০কথা বলতে চান⋮
#১০৩৮জাহিদ ইসলাম৳১,৪৮০AI Call-এ কনফার্ম⋮
#১০৩৭নুসরাত জাহান৳৯৯০কল ধরেননি⋮

ডেমো কল · ফ্রি

নিজের ফোনে শুনে দেখুন

আপনার নাম, নম্বর আর দোকানের নাম দিন — এক মিনিটের মধ্যে আপনার ফোনে AI কল যাবে। কোনো অর্ডার হবে না, টাকা লাগবে না।

এটি শুধু ডেমো কল। কোনো অর্ডার হবে না, টাকা লাগবে না।

নিশ্চিত ক্লাউডঅর্ডার

#১২৫৪৩রাকিব হাসান
01712345678
কল চলছে…
#১২৫৪৩রাকিব হাসান
01712345678
Confirmed

এখানে কী হবে?

  1. ১আপনার ফোনে আমাদের AI কল যাবেঠিক যেভাবে আপনার কাস্টমারের কাছে যায়।
  2. ২১ চাপলে অর্ডার Confirmed২ চাপলে আমাদের টিমের সাথে কথা বলবেন।
  3. ৩ডেমো কলটি এক মিনিটের মতোকোনো অর্ডার হবে না, টাকা লাগবে না।
  • ফ্রি ডেমো কল১ মিনিটের মধ্যে
  • সম্পূর্ণ ফ্রিকোনো খরচ নেই
  • আপনার তথ্য নিরাপদশুধু ডেমো কলের জন্য
ডিজাইন

আপনার ওয়েবসাইট যেমন দেখাবে

রেডিমেড থিম আর ল্যান্ডিং পেজ — একটা বেছে নিন, তারপর রঙ, লেখা আর ছবি নিজের মতো সাজিয়ে নিন। থিমে চাপ দিলে লাইভ ডেমো দোকান খুলবে।

লাইভ ডেমো দোকান দেখুন

থিম — পুরো দোকানের চেহারা (চাপ দিলে লাইভ)

ল্যান্ডিং পেজ — এক পণ্যের বিজ্ঞাপন পাতা, অর্ডার ফর্ম পেজেই (নমুনা ছবি)

লাইভ ডেমো দোকানটি ঘুরে দেখুন — সবগুলো থিম চালিয়ে দেখতে পারবেন। এগুলো নমুনা; প্রতিটাই আপনি নিজের রঙ, লেখা, ছবি আর পণ্য দিয়ে সাজিয়ে নেবেন। ওয়েবসাইট চালু থাকে ওয়েবসাইট + অর্ডার ম্যানেজার প্ল্যানে।

মোবাইল অ্যাপ

প্লাগিনের অ্যাপটাই — নতুন কিছু শিখতে হয় না

দোকান খোলার পর সেটিংসে একটা QR। স্ক্যান করলেই ফোন এই দোকানের সাথে জুড়ে যায় — অর্ডার, ফ্রড চেক, কুরিয়ার, SMS, সব ফোন থেকেই।

ডাউনলোড করুনAndroid অ্যাপ দোকানের সেটিংসে QR —
স্ক্যান করলেই ফোন যুক্ত
নিশ্চিত অ্যাপের অর্ডার তালিকা — আজ কী কী প্যাক করতে হবে নিশ্চিত অ্যাপে একটা অর্ডার — কল, WhatsApp, SMS আর কোন অ্যাড থেকে এসেছে

সত্যিকারের অ্যাপ, একটা চালু দোকানের নিজের অর্ডার নিয়ে। কাস্টমারের তথ্য ঝাপসা করা।

কীভাবে শুরু

চারটা ধাপ। প্রথমটা এক মিনিটের।

ইনস্টল নেই, তাই সেটআপও নেই। দোকানটা আমরা খুলে দিই, আপনি লগইন করেন।

  1. ১

    প্ল্যান বা ট্রায়াল বেছে নিন

    নাম, ফোন আর দোকানের নাম দিয়ে bKash, কার্ড বা ব্যাংকে পেমেন্ট — এক মিনিট।

  2. ২

    দোকান খুলে যায়

    পেমেন্টের সাথে সাথেই nishchitbd.com-এ আপনার দোকানের নিজের ঠিকানা, লগইন SMS-এ।

  3. ৩

    ফোন যুক্ত করুন

    সেটিংসে একটা QR কোড — অ্যাপ দিয়ে স্ক্যান করলেই ফোন যুক্ত। কোনো API কী, কোনো কপি-পেস্ট নেই।

  4. ৪

    অর্ডার তুলুন

    মেসেজ পেস্ট করুন, কনফার্ম করুন, কুরিয়ারে পাঠান। ৳৯৯-এ ৭ দিন, যত খুশি অর্ডার — পছন্দ হলে দোকানের ড্যাশবোর্ড থেকেই একটা প্ল্যান নিন।

দাম

হোস্টিং সহ, মাসে বা বছরে।

সব প্ল্যানে সব ফিচার। শুধু মাসে কত অর্ডার, সেটা আলাদা। আলাদা করে সার্ভার, ব্যাকআপ বা ডোমেইন কিনতে হয় না।

আর্লি বার্ড প্রতিটা প্ল্যান কম দামে, ৳২৫০/ মাস থেকে — ওয়েবসাইটের সেটআপও ফ্রি। শুধু ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

০৩ দিন ১৪ ঘণ্টা ১৬ মিনিট ১৩ সেকেন্ড

এই সময়ের মধ্যে নিলে পরের প্রতিটা নবায়নও এই দামেই। অফার শেষ ৩১ অক্টোবর ২০২৬ রাত ১২টায়।

ওয়েবসাইট + অর্ডার ম্যানেজার

নিজের দোকানের সাইট, সাথে পুরো ডেস্ক আর অ্যাপ

একটা প্ল্যান বেছে নিন, তারপর নিচের বাটনে অর্ডার করুন
প্ল্যানসীমা (মাসে)দাম (মাসে)
১৫০ অর্ডার৫০টি প্রোডাক্ট ৳১,০০০ ৳৭৫০
৫০০ অর্ডার১৫০টি প্রোডাক্ট ৳১,৫০০ ৳১,০৯০
১,৫০০ অর্ডার৫০০টি প্রোডাক্ট ৳২,৫০০ ৳১,৫০০ সবচেয়ে জনপ্রিয়
৫,০০০ অর্ডার১,৫০০টি প্রোডাক্ট ৳৩,০০০ ৳২,০০০
সীমাহীন অর্ডারপ্রোডাক্টের সীমা নেই ৳৩,৫০০ ৳৩,০০০

প্রতি মাসে নবায়ন · সেটআপ ফ্রি — আর্লি বার্ডে · কাটা দামটা সাধারণ দাম; আর্লি বার্ড ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত

  • নিজের ওয়েবসাইট — থিম, ল্যান্ডিং পেজ, নিজের ডোমেইন, COD চেকআউট
  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • হোস্টিং, ব্যাকআপ আর আপডেট — ধরা
  • মাসে ১০টি SMS ফ্রি
  • WhatsApp-এ সাপোর্ট

শুধু অর্ডার ম্যানেজার

ফেসবুক-WhatsApp-এর অর্ডার, সাইট ছাড়াই

একটা প্ল্যান বেছে নিন, তারপর নিচের বাটনে অর্ডার করুন
প্ল্যানসীমা (মাসে)দাম (মাসে)
১৫০ অর্ডার৫০টি প্রোডাক্ট ৳৫০০ ৳২৫০
৫০০ অর্ডার১৫০টি প্রোডাক্ট ৳১,০০০ ৳৫৯০
১,৫০০ অর্ডার৫০০টি প্রোডাক্ট ৳২,০০০ ৳১,০০০ সবচেয়ে জনপ্রিয়
৫,০০০ অর্ডার১,৫০০টি প্রোডাক্ট ৳২,৫০০ ৳১,৫০০
সীমাহীন অর্ডারপ্রোডাক্টের সীমা নেই ৳৩,০০০ ৳২,৫০০

প্রতি মাসে নবায়ন · কাটা দামটা সাধারণ দাম; আর্লি বার্ড ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • হোস্টিং, ব্যাকআপ আর আপডেট — ধরা
  • মাসে ১০টি SMS ফ্রি
  • WhatsApp-এ সাপোর্ট
আগে চালিয়ে দেখতে চান? ৭ দিন, যত খুশি অর্ডার ৳৯৯-তে, নিজের দোকানে — সব ফিচার খোলা। পছন্দ হলে একটা প্ল্যান নিন।
৳৯৯-এ ট্রায়াল
অ্যাড-অন · ঐচ্ছিক AI অটো-কল কনফার্মেশন প্ল্যানের দামের বাইরে, চাইলে তবেই। তিনটা প্যাকেজ — মাসিক ফি ছাড়া Pay as you go-ও আছে। প্লাগিন আর ক্লাউডে একই দাম। কীভাবে কাজ করে
  • Pay as you go ৳১.৯৯ / মিনিটমাসিক ফি নেই — যতটুকু কথা, ততটুকু দাম। ২ চাপলে কল আপনার নম্বরে যায় না, আপনি পরে ফোন করবেন
  • Starter ৳৩৯০ / মাস৫০ মিনিট ফ্রি, তারপর ৳০.৯৯ / মিনিট
  • Business ৳৬৯০ / মাস১০০ মিনিট ফ্রি, তারপর ৳০.৭৯ / মিনিট

উদাহরণ: মাসে ৩০০টা অর্ডার, ২১০টা কল কাস্টমার ধরেন, প্রতিটা এক মিনিটের মধ্যে — Pay as you go-তে প্রায় ৳৪১৮; Starter-এ ৳৩৯০ + ১৬০ মিনিট × ৳০.৯৯ = প্রায় ৳৫৪৮। মাসে প্রায় ৩৪০ মিনিটের কম কথা হলে Pay as you go সস্তা, বেশি হলে Starter বা Business।

ক্লাউড কেনার সময় কিছু লাগে না — পরে ড্যাশবোর্ডের AI Call পাতা থেকে প্যাকেজ বেছে চালু করবেন, পরে বদলাতেও পারবেন। মাসিক ফি (থাকলে) কল ব্যালেন্স থেকে কাটে; ব্যালেন্স রিচার্জ ৳১০০ থেকে, bKash, কার্ড বা ব্যাংকে। শুধু কাস্টমার ধরলে মিনিট গোনা হয়, না ধরলে ৳০। প্রতিটা শুরু হওয়া মিনিট গোনা হয় (৪০ সেকেন্ডের কলও এক মিনিট); Starter আর Business-এ কাস্টমার ২ চেপে আপনার সাথে কথা বললে সেই সময়টাও। Pay as you go-তে ২ চাপলে কল আপনার নম্বরে যায় না — কাস্টমার শোনেন «ধন্যবাদ। আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন।», অর্ডারে নোট পড়ে, আপনি পরে ফোন করবেন। ফ্রি মিনিট পরের মাসে যায় না। জানতে কল: ০৯৬৩৯-৩৩৩৩২২

বছরে দিলে কত বাঁচে, সীমা পেরোলে কী হয়, প্লাগিনের সাথে তফাত — দামের পাতায়।

প্রশ্নোত্তর

যা যা জিজ্ঞেস করা হয়।

কোনো ওয়েবসাইট লাগবে?

লাগবে না — শুধু ম্যানেজার নিলে ব্রাউজারে লগইন করে কাজ, ফোনে অ্যাপ, WordPress-হোস্টিং-ডোমেইন কিছুই না। আর চাইলে ক্লাউডেই নিজের ওয়েবসাইট বানাতে পারবেন — থিম, ল্যান্ডিং পেজ, নিজের ডোমেইন — সেটা "ওয়েবসাইট + ম্যানেজার" প্ল্যান।

অর্ডার আসবে কোথা থেকে?

আপনি তুলবেন — ফেসবুক, WhatsApp বা কলে যা আসে। কাস্টমারের মেসেজটা কপি করে বসিয়ে দিলে নাম, নম্বর আর ঠিকানা নিজে থেকে ভাগ হয়ে যায়; পণ্য যোগ করলেই অর্ডার। ওয়েবসাইট থেকে নিজে নিজে অর্ডার আসার জন্য প্লাগিনটা, যেটা WooCommerce সাইটে বসে।

আমার তথ্য কোথায় থাকে?

আমাদের সার্ভারে, প্রতিটা সারিতে আপনার দোকানের নম্বর বসানো — অন্য দোকান দেখতে পায় না, আমরাও আপনি না বললে খুলি না। প্রতি রাতে ব্যাকআপ, রবিবারে সেটা ফিরিয়ে খুলে দেখা হয়। আর সেটিংস থেকে যেকোনো দিন পুরো দোকান এক ফাইলে নামিয়ে নিতে পারবেন — আমাদের না বলেই।

পরে ওয়েবসাইট চাইলে?

ক্লাউডেই বানানো যায় — থিম বেছে, ল্যান্ডিং পেজ সাজিয়ে, নিজের ডোমেইনে; সাইটের অর্ডার সোজা ডেস্কে আসে। শুধু ম্যানেজার দিয়ে শুরু করে পরে "ওয়েবসাইট + ম্যানেজার"-এ যাওয়া যায়। আর WooCommerce সাইট আগে থেকেই থাকলে নিশ্চিত প্লাগিনও একটা পথ — একই অ্যাপ, দামও কম।

SMS-এর খরচ কত?

মাসে ১০টি SMS ফ্রি — সাইন-ইন কোডের মতো জরুরি কাজে। কাস্টমারকে অর্ডারের SMS পাঠাতে চাইলে Push SMS-এ ব্যালেন্স কিনে দোকানের সাথে জুড়ে দেবেন, প্রতি SMS-এর দাম ওখানেই লেখা। বাংলা লেখায় প্রতি SMS-এ ৭০ অক্ষর, লেখার সময়ই দেখাবে কত পার্ট।

অ্যাপটা কি আলাদা?

না, প্লাগিনের Android অ্যাপটাই। দোকান খোলার পর সেটিংসে QR স্ক্যান করলে অ্যাপ এই দোকানের সাথে জুড়ে যায়। একাধিক দোকান থাকলে অ্যাপে সব পাশাপাশি।

স্টাফ কয়জন রাখা যাবে?

যত খুশি, বাড়তি টাকা নেই। প্রত্যেকের নিজের লগইন, রোল ধরে — কনফার্মার শুধু নতুন অর্ডার, প্যাকার শুধু প্যাকিং, মডারেটর শুধু নিজের তোলা অর্ডার।

আজীবন প্ল্যান নেই কেন?

প্লাগিন আপনার সাইটে চলে — একবার দিয়ে দিলে আমাদের কোনো খরচ থাকে না, তাই ওখানে আজীবন আছে। ক্লাউডে দোকানটা আমাদের সার্ভারে থাকে, প্রতি মাসে খরচ হয়। তাই মাসে বা বছরে।

ওয়েবসাইট আছে, তবু ক্লাউড নিতে পারি?

পারেন, কিন্তু সাইটের অর্ডার নিজে নিজে ক্লাউডে আসবে না — হাতে তুলতে হবে। WooCommerce সাইটের জন্য প্লাগিনই ঠিক জিনিস, দামও কম।

৭ দিনের ট্রায়াল

৳৯৯ দিয়ে ৭ দিন চালিয়ে দেখুন।

পেমেন্টের সাথে সাথেই দোকান তৈরি হয়ে লগইন আপনার নম্বরে SMS চলে যাবে — ৭ দিন, যত খুশি অর্ডার, কোনো ফিচার আটকানো নেই। ৭ দিন পর একটা প্ল্যান নিলেই যেখানে ছিলেন সেখান থেকে চলবে।

bKash, কার্ড বা ব্যাংকে ৳৯৯ — পেমেন্ট হলেই দোকান খুলে যায়, কেউ হাতে কিছু করতে হয় না। ওয়েবসাইট আছে? প্লাগিনের ট্রায়াল নিন, দামও কম।

নিশ্চিত

আজ রাতের অর্ডারগুলো একটা ডেস্কে উঠুক।

সাইট নেই, ইনস্টল নেই। ৳৯৯-এ ৭ দিন চালিয়ে দেখুন — পছন্দ হলে একটা প্ল্যান।