মূল অংশে যান
আর্লি বার্ড প্রতিটা প্ল্যান এখন এক ধাপ নিচের প্ল্যানের দামে — ৳৯৯০ ৳৪৯০/ মাস থেকে আর ৩ দিন নিয়ে নিন

নিজেদের দোকানে ৯,০০০+ অর্ডার · সম্পূর্ণ বাংলায়

কনফার্ম থেকে ডেলিভারি — পুরো COD চক্রটা এক জায়গায়

অর্ডার কনফার্ম, ফ্রড চেক, কুরিয়ার বুকিং, SMS, লেবেল আর লাভের হিসাব। WooCommerce ছাড়তে হবে না, ফোন থেকেই চলবে।

ডেমোতে লগইন লাগবে না, কিছু ইনস্টল করতে হবে না — সরাসরি আসল ডেস্ক

৳৪৯০/ মাস থেকে · ৩ দিন ফ্রি, কার্ড লাগবে না · Android অ্যাপ সহ

সেটআপে ১০ মিনিট · WhatsApp-এ সাপোর্ট · সাত দিনে টাকা ফেরত

নিশ্চিত অ্যাপে একটা অর্ডার — কল, WhatsApp, SMS আর কোন অ্যাড থেকে এসেছে
নিশ্চিত অ্যাপের অর্ডার তালিকা — আজ কী কী প্যাক করতে হবে
নিশ্চিত অ্যাপের ফ্রড চেক

সত্যিকারের অ্যাপ, একটা চালু দোকানের নিজের অর্ডার নিয়ে। কাস্টমারের তথ্য ঝাপসা করা।

পাঁচটা আলাদা জিনিস কিনতে হবে না — একটাতেই সব

  • অর্ডার ম্যানেজারঅর্ডার ডেস্ক, ইনলাইন এডিট, বাল্ক অ্যাকশন
  • ফ্রড চেকারফোন দিয়ে কুরিয়ার-ওয়াইজ ডেলিভারি রেকর্ড
  • কুরিয়ার প্লাগিনএক ক্লিকে বুকিং, কনসাইনমেন্ট ট্র্যাক
  • SMS প্যানেলঅর্ডার SMS, টেমপ্লেট, লগ আর রিপোর্ট
  • লেবেল প্লাগিনবারকোড লেবেল, পিকিং শিট, ইনভয়েস
৯,০০০+অর্ডার নিজেদের দোকানে চলেছে
৯৪টিফিচার, একটাই প্যাকেজে
৫টিআলাদা প্লাগিন কিনতে হবে না
১০ মিনিটসেটআপ, তারপরই চালু
যা যা পাবেন

একটা প্লাগিন, পুরো অর্ডার চক্র।

অর্ডার আসা থেকে টাকা হাতে আসা পর্যন্ত — মাঝের প্রতিটা ধাপ এখানেই।

অর্ডার ডেস্ক — অ্যাপের স্ক্রিন থেকে

অর্ডার ডেস্ক

সব অর্ডার এক তালিকায় — কে, কত টাকা, কতক্ষণ আগে, কোন অবস্থায়। কনফার্ম থেকে কুরিয়ার, সব ফোন থেকেই।

অর্ডার লিস্ট ও ডিটেইল স্ট্যাটাস বদল ও বাল্ক অ্যাকশন অর্ডার এডিট সারিতেই সব প্রোডাক্ট আর পরিমাণ +9 আরও
কুরিয়ার — অ্যাপের স্ক্রিন থেকে

কুরিয়ার

Steadfast, Pathao, RedX, CarryBee — অর্ডার ধরে কুরিয়ার বেছে এক চাপে বুকিং। কনসাইনমেন্ট নম্বর নিজেই বসে, তারপর লেবেল।

Steadfast বুকিং দুইবার পাঠানো ঠেকানো কনসাইনমেন্ট এডিট ও ক্লিয়ার কুরিয়ারের পাতায় এক চাপে +12 আরও
ফ্রড ও কাস্টমার চেক — অ্যাপের স্ক্রিন থেকে

ফ্রড ও কাস্টমার চেক

ফোন ধরার আগেই জানুন কে আসলে পার্সেল নেয় আর কে ফেরত দেয়।

ফোন দিয়ে ফ্রড চেক কুরিয়ার-ওয়াইজ ব্রেকডাউন আপনার নিজের দোকানের হিস্ট্রি ব্ল্যাকলিস্ট +2 আরও
SMS ও নোটিফিকেশন — অ্যাপের স্ক্রিন থেকে

SMS ও নোটিফিকেশন

অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার আপডেট — কাস্টমার জানে, আপনাকে ফোন করতে হয় না।

অর্ডার SMS ও টেমপ্লেট SMS লগ ও রিপোর্ট বাংলা/ইংরেজি পার্ট কাউন্টার নতুন অর্ডার পুশ +4 আরও
স্টক ও লাভ — অ্যাপের স্ক্রিন থেকে

স্টক ও লাভ

কেনা দাম ধরে আসল লাভ। বিক্রি নয় — লাভ।

স্টক লেজার ক্রয়মূল্য ধরে লাভ স্টক ওয়াচ অর্ডার এডিটে স্টক ঠিক হওয়া
ক্যাম্পেইন রিপোর্ট — অ্যাপের স্ক্রিন থেকে

ক্যাম্পেইন রিপোর্ট

ROAS বলে অর্ডার কয়টা। নিশ্চিত বলে ডেলিভারি কয়টা।

প্রতি অর্ডারের ক্যাম্পেইন ডেলিভারি ধরে হিসাব ফেরত বাদ দিয়ে আয় Meta Conversions API +2 আরও

সব ফিচার দেখুন

ফ্রড ও কাস্টমার চেক

ফোন ধরার আগেই জানুন কে ফেরত দেয়

প্রতিটা অর্ডারের পাশে কাস্টমারের আসল রেকর্ড — কোন কুরিয়ারে কত গেছে, কত ফিরেছে। ঝুঁকি দেখলে অ্যাডভান্স চান, নাহলে সরাসরি বুক করুন। একটা ফেরত আটকানো মানে কুরিয়ার চার্জ আর পণ্য, দুটোই বাঁচল।

  • ফোন নম্বর দিয়ে সব কুরিয়ারের ডেলিভারি রেকর্ড
  • আপনার নিজের দোকানের হিস্ট্রি আলাদা করে
  • ব্ল্যাকলিস্ট, আর সাত দিনে একই নম্বরের ডুপ্লিকেট অর্ডার
ফ্রড চেক ০১৯৩৩-৭৭৮৮৯৯
কুরিয়ারমোটডেলিভারিফেরতহার
Steadfast৩৭%
Pathao৩৩%
RedX০%
Carrybee
আপনার দোকানে০%
অর্ডার প্রোটেকশন

খারাপ অর্ডারটা আটকান — হওয়ার আগেই।

বাকি সব পাহারা অর্ডার হয়ে যাওয়ার পরে। ততক্ষণে সেটা আপনার হিসাবে, আপনার পিক্সেলে, আপনার স্টকে — আর আপনার মাথায় একটা বিক্রি হিসেবে বসে গেছে।

যেভাবে চলে

কাস্টমার অর্ডার করল → আপনি খুললেন, দেখলেন, ফোন করলেন → বাতিল করলেন। অর্ডারটা তবু আপনার বইয়ে থেকে গেল।

নিশ্চিতে

“অর্ডার করুন” চাপার মুহূর্তেই নম্বরটা যাচাই হয় — আপনার নিজের হিস্ট্রি, দরকারে কুরিয়ারের রেকর্ড। বার না পেরোলে অর্ডারটা হয়ই না।

বার না পেরোলে কী হবে, আপনি ঠিক করেন

  • পেমেন্ট মেথড আটকান COD বন্ধ, শুধু প্রিপেইড। কিনতে পারবে, কিন্তু আপনার ঝুঁকিতে নয়।
  • অ্যাডভান্স চান অর্ডারের কত শতাংশ, আপনি ঠিক করবেন। বেশিরভাগ দোকান ডেলিভারি চার্জটাই চায় — ফেরত এলে অন্তত ওটা বাঁচে।
  • ফিরিয়ে দিন যেটা কোনোভাবেই নেওয়ার নয়, সেটা অর্ডারই হবে না। আপনার হিসাবেও ঢুকবে না।
ব্ল্যাকলিস্ট চেকআউটেইযাকে একবার না বলেছেন, তার অর্ডার আর ঢুকবেই না
চেকআউটে কাস্টমার চেকনিজের দোকানের হিস্ট্রি, আর দরকারে কুরিয়ারের রেকর্ড
ঝুঁকি থাকলে OTPচার অঙ্কের কোড SMS-এ, দশ মিনিটের জন্য — নম্বরটা সত্যি কিনা জানা যায়
অসম্পূর্ণ চেকআউট জমা থাকেনম্বর লিখে চলে গেছে — কে, কী, কত টাকার, সব থেকে যায়

প্রোটেকশনের সব সেটিং

একটা ফেরত আটকানো মানেই মাসের খরচটা উঠে গেল

সেটআপে দশ মিনিট। পছন্দ না হলে সাত দিনের মধ্যে পুরো টাকা ফেরত।

অর্ডার ডেস্ক

সব অর্ডার এক টেবিলে — আর চাপলেই হয়ে যায়।

গুগল শিটের মতো একটা টেবিল — কিন্তু এটা আপনার দোকানের ভেতরেই, তাই যা বদলাবেন সেটা সত্যিকারের অর্ডারে বসে। ছবি দেখে বোঝার দরকার নেই — নিচের ডেস্কটা এখনই খুলে চালিয়ে দেখতে পারেন।

নিশ্চিতের অর্ডার ডেস্ক — এক টেবিলে সব অর্ডার, স্ট্যাটাস, ফ্রড চেক আর কুরিয়ার

WooCommerce-এ একটা অর্ডারের স্ট্যাটাস বদলাতে গেলে পুরো পাতা নতুন করে আসে — প্রতিবার দুই সেকেন্ড বসে থাকা। নিশ্চিতে চাপলেই হয়ে যায়।
দিনে ২০০ অর্ডার, প্রতিটা তিনবার করে ছুঁলে — শুধু এই বসে থাকাতেই দিনে ২০ মিনিট, মাসে দশ ঘণ্টা।

ডেস্কটা খুলে দেখুন

লগইন লাগবে না, কিছু বসাতে হবে না · যা খুশি চাপুন, কিছুই সেভ হয় না

  • চাপলেই হয়ে যায়স্ট্যাটাস বদলান, সার্চ করুন, ট্যাব ঘোরান — কোনো অপেক্ষা নেই, চাকাও ঘোরে না। WooCommerce-এর অর্ডার পাতায় প্রতিটা ক্লিকের পর নতুন করে পাতা আসার জন্য বসে থাকতে হয়।
  • স্ট্যাটাস ট্যাবপ্রসেসিং, কনফার্মড, রেডি, ইন ট্রানজিট — কোনটায় কয়টা অর্ডার, উপরেই লেখা। এক ক্লিকে সেই তালিকা।
  • সারি থেকেই এডিটস্ট্যাটাস, নোট, অ্যাডভান্স — অর্ডার খুলতে হয় না। যা বদলাবেন সাথে সাথে বসে যায়।
  • পাশেই ফ্রড চেকCheck চাপলে ওই সারিতেই কাস্টমারের কুরিয়ার রেকর্ড। ফোন ধরার আগেই জানা যায়।
  • ওখান থেকেই কুরিয়ারSend চাপলে পার্সেল বুক হয়, কনসাইনমেন্ট নম্বরটা ফিরে এসে ওই ঘরেই বসে।
  • জোন আর টাকার হিসাবঠিকানা দেখে থানা, আর প্রতি অর্ডারে মোট, অ্যাডভান্স আর বাকি — আলাদা কলামে।
  • নিজের মতো টেবিলকোন কলাম দেখবেন সেটা আপনি ঠিক করেন, আর Compact চাপলে এক পর্দায় বেশি অর্ডার।

ছবিটা একটা টেস্ট দোকানের, ফোন নম্বরের কলাম ঝাপসা করা। ডেমোর সব নাম-নম্বর বানানো — সেখানে কোনো আসল ক্রেতার তথ্য নেই। ল্যাপটপ, ট্যাব আর ফোন — তিন জায়গাতেই একই তথ্য একই সময়ে।

মাল্টি-স্টোর

দোকান দুটো-তিনটে? অ্যাপ একটাই।

যাঁর একাধিক ওয়েবসাইট, তাঁর জন্য আলাদা আলাদা অ্যাপ নয়। বাঁয়ের মেনুতে দোকানগুলো পাশাপাশি — এক চাপে বদল। প্রতিটা দোকানের অর্ডার, স্টক, রিপোর্ট আর সেটিংস আলাদাই থাকে; ফোন একটাই, লগইন একটাই।

  • পুশ নোটিফিকেশনের মাথায় দোকানের নাম — কোন দোকানে অর্ডার এল, না খুলেই বোঝা যায়
  • অ্যাপ খুললে শেষবার যে দোকানে ছিলেন সেখানেই খোলে; স্টাফও দোকান যোগ করতে পারে
  • লাইসেন্স প্রতিটা সাইটের আলাদা, দাম একই — একটার মেয়াদ শেষ হলে শুধু সেটাই থামে, বাকিগুলো চলে

প্রতিটা ওয়েবসাইটের জন্য একটা করে লাইসেন্স। অ্যাপে কয়টা দোকান যোগ করবেন, তার কোনো সীমা নেই।

অ্যাপের মেনু একটা ফোন · তিনটা দোকান
  • নূর ফ্যাশন noorfashion.com.bd ১২ নতুন
  • গ্যাজেট ঘর gadgetghor.com ৩ নতুন
  • হোম ডেকোর বিডি homedecorbd.shop
  • আরেকটা দোকান যোগ করুন ওই সাইটের লাইসেন্স কী দিয়ে
নূর ফ্যাশন · নতুন অর্ডার #৩১৫২ — ৳১,৪৫০ এভাবেই আসে — দোকানের নাম আগে।
ভিডিও টিউটোরিয়াল

দেখে দেখে শিখুন — সব বাংলায়।

প্রতিটা ভিডিও একটা কাজ শেখায়, কয়েক মিনিটে। সেটআপ থেকে ফ্রড চেক, কুরিয়ার, SMS — সবটাই।

সব ৩১টি ভিডিও দেখুন

দাম

সব প্ল্যানে সব ফিচার। শুধু মাসে কত অর্ডার, সেটা আলাদা।

মাসে দিন, বছরে দিন, বা একবারই দিয়ে দিন। কোন ফিচারটা হারাবো — সেই হিসাব কখনোই করতে হবে না।

আর্লি বার্ড প্রতিটা প্ল্যান এখন তার এক ধাপ নিচের প্ল্যানের দামে — স্টার্টার প্ল্যানটা এই কদিন বিক্রি হচ্ছে না।

০২ দিন ১৮ ঘণ্টা ৪৩ মিনিট ৩৬ সেকেন্ড

এই দফা শেষ ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টায়।

সবচেয়ে জনপ্রিয়

গ্রোথ

দিনে ২৫টির মতো

৳৯,৯০০ ৳৪,৯০০/ বছর

মাসে ৳৪০৮ হিসেবে · ২ মাস ফ্রি

মাসে ৭৫০টি অর্ডার

স্টার্টার-এর দামে · ৳৫,০০০ কম

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • একটি ডোমেইন
  • WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
শুরু করুন

বিজনেস

দিনে ৫০টির মতো

৳১৬,৯০০ ৳৯,৯০০/ বছর

মাসে ৳৮২৫ হিসেবে · ২ মাস ফ্রি

মাসে ১,৫০০টি অর্ডার

গ্রোথ-এর দামে · ৳৭,০০০ কম

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • একটি ডোমেইন
  • WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
শুরু করুন

আনলিমিটেড

অর্ডারের কোনো সীমা নেই

৳২৪,৯০০ ৳১৬,৯০০/ বছর

মাসে ৳১,৪০৮ হিসেবে · ২ মাস ফ্রি

অর্ডারের সীমা নেই

বিজনেস-এর দামে · ৳৮,০০০ কম

  • সব ফিচার, কোনোটা আটকানো নেই
  • আনলিমিটেড স্টাফ
  • একটি ডোমেইন
  • WhatsApp-এ সাপোর্ট আর আপডেট
শুরু করুন
এখনই টাকা দিতে চান না? ৩ দিন আর ৩০টি অর্ডার নিজের দোকানে চালিয়ে দেখুন। কার্ড লাগবে না, সব ফিচার খোলা।
ট্রায়াল চান

মাসে ১,৫০০টির বেশি অর্ডার? WhatsApp-এ বলুন — আপনার হিসাব দেখে দাম ঠিক করে দেব।

হিসাবটা

আলাদা আলাদা কিনলে কত পড়ত

বাজারের চলতি দাম ধরে, প্রতি মাসে।

অর্ডার ম্যানেজার প্লাগিন৳৩৯০ / মাস
ফ্রড চেকার সাবস্ক্রিপশন৳৩০০ / মাস
কুরিয়ার ইন্টিগ্রেশন প্লাগিন৳২৫০ / মাস
SMS প্যানেল৳২০০ / মাস
লেবেল ও ইনভয়েস প্লাগিন৳১৫০ / মাস
মোট৳১,২৯০ / মাস
নিশ্চিত — সবগুলোই৳৪৯০ / মাস

আলাদা আলাদা কিনলে মাসে ৳১,২৯০। নিশ্চিতে ৳৪৯০

মোবাইল অ্যাপ

পুরো দোকানটা পকেটে।

কম্পিউটার খোলার দরকার নেই। অর্ডার নেওয়া থেকে কুরিয়ারে তুলে দেওয়া, ফ্রড চেক, স্টক আর হিসাব — সবই ফোনে। নিচের ছবিগুলো সত্যিকারের অ্যাপের।

নিশ্চিত অ্যাপের অর্ডার তালিকা — স্ট্যাটাস ট্যাব আর "কী কী প্যাক করতে হবে" তালিকা
অর্ডার ডেস্ক

আজ কী কী প্যাক করতে হবে, গুনে দেওয়া আছে

স্ট্যাটাস ধরে ট্যাব, আর প্রতিটা ট্যাবে কয়টা অর্ডার — সবই আপনার দোকানের নিজের স্ট্যাটাসের নাম ধরে। সাথে প্যাকিং লিস্ট: কোন পণ্য কয়টা লাগবে, কয়টা অর্ডারের জন্য।

  • ১৩টা পণ্য · ৩২ পিস · ২৩ অর্ডার — গুদামে গিয়ে এই তালিকাটাই লাগে
  • উপরে আজকের অর্ডার, টাকা আর জিনিসের সংখ্যা
  • নাম, নম্বর বা অর্ডার নম্বর — যেকোনোটা দিয়ে খোঁজা যায়
নিশ্চিত অ্যাপে নতুন অর্ডার — কাস্টমারের মেসেজ পেস্ট করলে নাম, নম্বর আর ঠিকানা নিজে থেকে বসে যায়
ফোনে আসা অর্ডার

মেসেজটা পেস্ট করুন, ফর্ম নিজেই ভরে যাবে

ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার আসে মেসেঞ্জারে বা কলে — নাম, নম্বর আর ঠিকানা একসাথে এক প্যারায়। সেটা কপি করে বসিয়ে দিন; কোনটা নাম, কোনটা নম্বর, কোনটা ঠিকানা — অ্যাপ নিজেই ভাগ করে নেয়।

  • পেস্ট → "Fill the form" → চোখ বুলিয়ে পণ্য যোগ করুন, ব্যস
  • ইমেইল বা অ্যাকাউন্ট চায় না — কলের সময় ওসব চাইলে কল লম্বা হয়
  • নম্বর বসানোর সাথে সাথেই ডেলিভারি রেকর্ড পাশে

এই স্ক্রিনগুলো আজ বিকেলেই আপনার ফোনে থাকতে পারে।

সেটআপে দশ মিনিট। সাত দিনের মধ্যে পছন্দ না হলে পুরো টাকা ফেরত।

নিশ্চিত অ্যাপের অর্ডার ডিটেইল — স্ট্যাটাস ধাপ, কল WhatsApp SMS লেবেল, আর কোন বিজ্ঞাপন থেকে অর্ডারটি এসেছে
এক অর্ডার, সব কাজ

এই অর্ডারটা কোন অ্যাড থেকে এসেছে, লেখা থাকে

উপরে অর্ডারটা কোন ধাপে আছে, তারপর কল, WhatsApp, SMS আর লেবেল — পাশাপাশি। আর নিচে একটা লাইন যেটা আর কোনো অর্ডার ম্যানেজারে নেই: এই অর্ডারটা কোন ক্যাম্পেইন থেকে এসেছে।

  • কোন ল্যান্ডিং পেজ, কোন অ্যাড, পেইড না অর্গানিক — অর্ডারের গায়েই লেখা
  • স্ট্যাটাস বদলানো, স্টাফকে অ্যাসাইন করা, রিফান্ড — একই কার্ড থেকে
  • যে বোতামটা আপনার স্টাফের জন্য নয় সেটা দেখাই যায় না
নিশ্চিত অ্যাপের ফ্রড চেক — সব কুরিয়ারের ডেলিভারি রেকর্ড আর এই ঘণ্টায় কয়টা চেক বাকি
ফ্রড চেক

অর্ডার নেওয়ার আগেই নম্বরটা যাচাই

ফোন এল বা মেসেজ এল — অর্ডারটা আদৌ নেবেন কিনা, সেটাই প্রশ্ন। নম্বরটা লিখলেই সব কুরিয়ারের রেকর্ড, আর ওই নম্বরে আপনার নিজের দোকানের বাতিল হওয়া অর্ডারগুলো।

  • Pathao, Steadfast, RedX, Paperfly, Carrybee — কোথায় কত গেছে, কত ফিরেছে
  • আপনার দোকানে ওই নম্বরের বাতিল অর্ডারগুলো তারিখ ধরে — এই তথ্যটা আর কারো কাছে নেই
  • এই ঘণ্টায় ৬০টার কয়টা চেক ব্যবহার হয়েছে, স্ক্রিনেই লেখা

আরও যা ফোনেই আছে

নিশ্চিত অ্যাপে কুরিয়ারে পাঠানোর কার্ড

কুরিয়ারে পাঠানো

এক চাপে বুকিং, কনসাইনমেন্ট নম্বর এলেই লেবেল। আগে হাতে বুক করা থাকলে নম্বরটা বসিয়ে দিলেও হয়।

নিশ্চিত অ্যাপে কাস্টমার রেকর্ড আর ব্ল্যাকলিস্ট

কাস্টমার রেকর্ড

এই কাস্টমার আপনার দোকানে কয়টা নিয়েছে, কয়টা রেখেছে, কত খরচ করেছে। বারবার ফেরত দিলে ব্ল্যাকলিস্ট।

নিশ্চিত অ্যাপে দাম বদলানো — ডিসকাউন্ট নাকি দামই বদলে দেওয়া

ডিসকাউন্ট, নাকি দাম

ছাড় দিলে আসল দাম থেকেই যায় আর ছাড়টা হিসাবে ওঠে। দাম বদলালে অর্ডারে ওই দামটাই আসল — দুটো আলাদা রাখা আছে।

নিশ্চিত অ্যাপের পুরো স্টকের হিসাব — মোট পণ্য, ইউনিট, দাম, কম, শেষ

পুরো গুদামের হিসাব

কত পণ্য, কত পিস, কেনা দামে কত টাকার মাল বসে আছে, আর সব বিক্রি হলে কত আসবে।

নিশ্চিত অ্যাপের বাংলা WhatsApp টেমপ্লেট

লেখাটা বাংলায়

কাস্টমারের কাছে যা যায় সেটা বাংলায়, আপনার দোকানের নাম দিয়ে। অর্ডার নম্বর, পণ্য আর ঠিকানা বসানো থাকে।

নিশ্চিত অ্যাপের WhatsApp টেমপ্লেট তালিকা — কনফার্ম, অ্যাডভান্স চাওয়া, কনফার্ম প্লাস অ্যাডভান্স

লেখা আগে থেকেই তৈরি, শুধু পাঠান

টেমপ্লেটের উপরেই ওই নম্বরের ডেলিভারি সাকসেস — ৯৮%, ১৩১টার ১২৮টা

নিশ্চিত অ্যাপের স্টক — গোডাউন, রিজার্ভড, ইন ট্রানজিট, দাম, আর স্টক ইন/আউট/কারেক্ট কাউন্ট বোতাম

চারটা সংখ্যা, একটা নয়

গোডাউনে কত, রিজার্ভড কত, কুরিয়ারে কত — আর সত্যিই বিক্রির জন্য বাকি কত

নিশ্চিত অ্যাপের রিটার্ন রিপোর্ট — কোন পণ্য কতবার ফেরত এসেছে আর কত টাকা ফেরত গেছে

কোন পণ্যটা আপনার টাকা খাচ্ছে

পুরো ফেরত আর আংশিক ফেরত আলাদা করে — দুটো এক জিনিস নয়

নিশ্চিত অ্যাপের রিপোর্ট — দিনে দিনে কয়টা অর্ডার কুরিয়ারে গেল, কত টাকার

কোন দিন কয়টা কুরিয়ারে গেল

WooCommerce শুধু এখনকার স্ট্যাটাসটা রাখে — কবে কোনটা বদলাল সেই খাতাটা প্লাগিন নিজে লেখে

উপরের ছবিগুলো সত্যিকারের অ্যাপের, একটা চালু দোকানের নিজের অর্ডার নিয়ে। কাস্টমারের নাম, নম্বর আর ঠিকানা ঝাপসা করে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপ, ওয়েব ড্যাশবোর্ডের সাথে একই তথ্য একই সময়ে। iOS আসছে।

পুরোটা দেখলেন। এবার নিজের দোকানে দেখুন।

কীভাবে কাজ করে

দশ মিনিট। তিনটা ধাপ। চালু।

কোনো API কী নেই, কোনো কপি-পেস্ট নেই।

০১

প্লাগিন ইনস্টল করুন

জিপ ফাইল আপলোড করে অ্যাক্টিভেট। সেটআপ উইজার্ড নিজেই সামঞ্জস্য দেখে নেয় — কী কী লাগবে আর কী নেই, শুরুতেই বলে দেয়।

০২

ফোন যুক্ত করুন

উইজার্ডের শেষ ধাপে একটা QR কোড। অ্যাপ দিয়ে স্ক্যান করলেই ফোন যুক্ত — কোনো API কী, কোনো কপি-পেস্ট নেই।

০৩

কাজ শুরু

অর্ডার আসতে শুরু করলেই ফোনে পুশ। কনফার্ম, ফ্রড চেক, কুরিয়ারে পাঠানো — সব সেখান থেকেই।

সেটআপ নিয়ে চিন্তা? আটকে গেলে আমরাই বসিয়ে দেব — WhatsApp-এ বলুন।

উইজার্ড নিজেই দেখে নেয় কী কী লাগবে আর কী নেই।

প্রশ্নোত্তর

যা যা মাথায় আসে।

ব্যবহার করতে কী কী লাগবে?

একটা WordPress সাইট যেখানে WooCommerce ইনস্টল করা আছে — এটুকুই। WooCommerce ৮.২ বা তার পরের ভার্সন হলে নতুন অর্ডার স্টোরেজেও (HPOS) চলবে, পুরনোটাতেও চলবে। অ্যাপটার জন্য একটা Android ফোন।

আলাদা কোনো লোডার বা এক্সটেনশন লাগবে?

না। কিছু প্লাগিন চালাতে হোস্টিংয়ে ionCube Loader চালু করতে হয় — নিশ্চিতে সেটা লাগে না। জিপ আপলোড করে অ্যাক্টিভেট করলেই হলো।

SMS কীভাবে কাজ করে?

আলাদা কোনো SMS কোম্পানির প্যানেল কিনতে হবে না। এখান থেকেই ক্রেডিট রিচার্জ করবেন, আর অর্ডার কনফার্ম থেকে কুরিয়ার আপডেট পর্যন্ত SMS চলে যাবে। বাংলা লেখায় প্রতি SMS-এ ৭০ অক্ষর ধরে — লেখার সময়ই দেখাবে কত খরচ হচ্ছে।

কোন কোন কুরিয়ার চলে?

Steadfast, Pathao, RedX আর CarryBee — চারটেই। অর্ডার বেছে এক ক্লিকে বুকিং, কনসাইনমেন্ট নম্বর নিজেই বসে, আর প্রতিটা অর্ডারে যেটা সুবিধা সেই কুরিয়ার। আলাদা কিছু কিনতে হয় না।

একাধিক ওয়েবসাইটে ব্যবহার করা যাবে?

একটা লাইসেন্স দিয়ে একটা ডোমেইন — দ্বিতীয় দোকানের জন্য দ্বিতীয় লাইসেন্স লাগবে, একই দামে। অ্যাপে দুটো দোকানই একসাথে থাকে, মেনু খুললেই পাশাপাশি, এক চাপে বদল।

আপডেট কীভাবে আসবে?

WordPress-এর নিজের আপডেট স্ক্রিনেই আসবে, অন্য যেকোনো প্লাগিনের মতো। ফাইল নামিয়ে আবার আপলোড করার দরকার নেই।

পছন্দ না হলে?

সাত দিনের মধ্যে বললে পুরো টাকা ফেরত। কোনো কারণ জানানোর দরকার নেই।

সাপোর্ট কেমন?

WhatsApp-এ সরাসরি, বট নয়। সেটআপ থেকে যেকোনো টেকনিক্যাল সমস্যা — সকাল ৯টা থেকে রাত ১০টা।

আজকের অর্ডারগুলো আজকেই শেষ হোক।

সাত দিনের মধ্যে পছন্দ না হলে পুরো টাকা ফেরত। সেটআপ দশ মিনিটে।